সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় দেখতে মানুষের ঢল

সেলিম হায়দার: “মাদককে না বলুন, সুস্থ জীবনে ফিরে আসুন” এই স্লোগোনে সামনে নিয়ে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরার তালায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) বিকালে তালা সদরের ডেঙ্গার বিলে যুব সংঘের আয়োজনে এ ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা- উপজেলা থেকে ৫০ টি ঘোড়া অংশগ্রহণ করে।

এই দৌড় প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

উপস্থিত ছিলেন খালেদা জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু বক্কর, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিনউল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, তালা কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন ইসলাম প্রমুখ।

প্রধান উপদেষ্টা হিসেবে খেলা পরিচালনা করেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম।
পরিচালনার দ্বায়িত্ব পালন করেন শিক্ষক নাসির উদ্দীন ও মুস্তাক আহমেদ।

এই ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা দেখার জন্য উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরা পর্যন্ত দুপুর থেকে রোদ বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে ছিলো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন