বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রায় ১৩ কেজি রৌপ্যসহ ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে আসামি বিহীন ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রৌপ্যসহ ৩০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

শনিবার (১৯ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআইপি এনসিও হাবিলদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল উত্তর ভাদিয়ালী থেকে ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপা উদ্ধার করে। এসময় রৌপ্য বহনকারী চোরাকারবারী পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় রূপা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা প্রকৃত ওজন ও মূল্য নিরুপন করে । যার আনুমানিক মূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।

অপর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোমরা বিওপির সদস্যরা ৪৬ হাজার ৩শত টাকা মূল্যের ভারতীয় মোবাইল ও সাবান, তলুইগাছা বিওপির সদস্যরা ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা এবং মাদরা বিওপির সদস্যরা ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। যার মোট মূল্য ধরা হয় ২ লাখ ৭৬ হাজার ৩ শত টাকা।

বিজিবি অধিনায়ক বলেন, উদ্ধারকৃত ভারতীয় রূপা কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত ভারতীয় এসব মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান