বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত

এবিএম কাইয়ুম রাজ : শ্যামনগর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে রিমন (১৪) নামে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের ক্লিনিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়খালী গ্রামের রফিকুল ইসলামের দুই ছেলে সাব্বির (২২) ও রিমন (১৪) একটি মোটরসাইকেলে করে শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। একই সময় মুন্সিগঞ্জ গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে আসাদ (২২) অপর একটি মোটরসাইকেলে মুন্সিগঞ্জের দিকে ফিরছিলেন।

ক্লিনিক মোড় এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় চালকসহ তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে কিশোর রিমনের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুতগতির যানবাহনের প্রতি উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, ক্লিনিক মোড় এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং এখানে গতিসীমা নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ