শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বসতঘর ভাংচুর-লুটপাটের অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় বসতঘর ভেঙে টাকাসহ স্বর্ণালংকার লুটপাট জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১৯এপ্রিল ) সকাল ১১টার দিকে তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামে উক্ত ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আগোলঝাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীন শেখের ছেলে সেলিম শেখ জানান, ভায়ড়া মৌজার পৈত্রিক ও ক্রয় সূত্রে মোট ৬শতক ৬৬ জমির উপরে বসত বাড়ী ও গোয়ালঘর করে বসবাস করে আসছি। একই এলাকার আকিমুদ্দীন শেখ পূর্ব-পরিকল্পিতভাবে আলামিন শেখ, তহিদ গাজী, ইসলাম শেখ, হাফিজুর গাজীসহ একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে শনিবার সকালে বসত বাড়ীর উপরে হামলা চালিয়ে বাড়ী ও গোয়ালঘর ভাঙ্গচুর করে। এ সময় দুর্বৃত্তরা ঘরের ভিতরে থাকা বাক্স ভেঙ্গে ১ ভরি ওজনের চেই, ১ জোড়া কানের দুল, ১টি রুলি নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত আকিমুদ্দীন কাছে মুঠো ফোনে যোগযোগ করলে তিনি ফোনটিফোন রিসিভ করেনি।

তালা থানার এসআই ইব্রাহিম মোল্লা জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বসত বাড়ী ও গোয়ালঘর উপর হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের