বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জুন) সকাল ১০টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি এবং ওজন মাপার মেশিন বিতরণ করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগে এই টুর্নামেন্টের কারনে জাতীয় পর্যায়ে আমাদের অনেক খেলোয়ার তৈরি হয়েছে। সরকার জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তার মাধ্যমে আজকে আমাদের অনেক ছেলেমেয়েরা খেলায় সুযোগ পেয়েছেন। ফলে একদিন তারা হয়তো জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।”

ব্রহ্মরাজপুর ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পারমাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা, জিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঢালী, পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, সহকারি শিক্ষক আব্দুস সালাম, হালিমুর রশিদ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস প্রমুখ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইবেকারে ৩-০ গোলে পরাজিত করে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং অপর খেলায় পারমাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে রাম চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ওজন মাপার মেশিন বিতরণ করা হয়।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক জিয়াউর রহমান ও জোতিশ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর