বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘মা’ ফাউন্ডেশন

সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওজন মাপার মেশিন বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী খুদে ডাক্তারদের মাঝে ওজন মাপার মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ জুন) সকাল ১০টায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ ও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, পৌর বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে খুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ জন্য সব কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় শিক্ষার্থীদের নিয়ে খুদে ডাক্তারের দল গঠন করা হয়েছে। খুদে ডাক্তারের দল শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তি পরীক্ষা করে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টি শক্তির ত্রুটিসহ নানা বিষয় গাইড শিক্ষকের নজরে আনবেন। সেকারণে আমার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ওজন মাপার মেশিন বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি। আজকের এই শিক্ষার্থীদেরকে সুস্থ ও সবল রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার আগামীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে এই শিক্ষার্থীদের।”

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস সাত্তার, ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, জিজিকে এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ গায়েন, এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্র্রাসার সুপার এবিএম হাফিজুর রহমান, শাল্যে দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক শহিদুল ইসলাম, মেল্লেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, উপজেলা স্কাউট সম্পাদক মনোরঞ্জন মন্ডল, সহকারি শিক্ষক বিপ্রদাশ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের স্কাউট শিক্ষক সুকুমার সরকার প্রমুখ।

ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়, জিজিকে এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়, এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসা ও শাল্যে দাখিল মাদ্রাসার শিক্ষার্থী খুদের ডাক্তারদের মাঝে ‘মা’ফাউন্ডেশন এর পক্ষ থেকে ওজন মাপার মেশিন বিতরণ করা হয়।

এসময় এলাকার বীর মুক্তিযোদ্ধা, স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতিবিস্তারিত পড়ুন

  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত