বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ তিন ব্যক্তি গ্রেপ্তার

সাতক্ষীরাকে মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত অবশেষে আইনের জালে আটকা পড়েছে।
যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, লাখ লাখ টাকার অবৈধ অর্থ ও দেশীয় অস্ত্রসহ তাকে তার দুই সহযোগী নিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম সাতক্ষীরা শহরস্থ পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত পলাশপোলের জজ কোর্ট সংলগ্ন এলাকার আমিনুর রহমানের পুত্র, কামালনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র রাকিব হোসেন এবং নিউ মার্কেট এলাকার মকবুল হোসেনের পুত্র মুরাদ হোসেন।

অভিযানকালে তার আস্তানা থেকে উদ্ধার করা হয় ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং একটি মোটরসাইকেল।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এসব অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে ইয়াসিন আরাফাতের গ্রুপ এলাকায় ভয়ভীতি সৃষ্টি, চাঁদাবাজি ও সহিংসতা চালিয়ে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল।

ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সরবরাহের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে কাজ করছিল। তার নেতৃত্বে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। ইয়াবা ও অন্যান্য মাদক ছড়িয়ে দিয়ে সে শুধু কোটি কোটি টাকার অবৈধভাবে অর্থ উপার্জনই করেনি বরং তরুন প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে- এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল স্থানীয়দের।

সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতরা জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর ছক কষেছিল। অর্থাৎ এটি কেবল মাদক ব্যবসা নয়- এটি ছিল পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতিও।

অভিযান শেষে ইয়াসিন আরাফাত ও তার দুই সহযোগীকে জব্দকৃত আলামতসহ সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন এবং সংগঠিত অপরাধ আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সাতক্ষীরাকে মাদক ও সন্ত্রাসের আস্তানায় পরিণত করার কোনো সুযোগ দেওয়া হবে না। মাদক কারবারি, চাঁদাবাজ ও অপরাধী চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলবে এবং এই অপারেশন তারই বাস্তব প্রমাণ।

সাতক্ষীরা জজ কোট এলাকার স্থানীয় বাসিন্দারা জানান – আরাফাত জেলাব্যাপী মাদকের ডিলার হিসেবে বিশেষ পরিচিত। আজ সেনাবাহিনী আরাফাতকে ধরেছে বলে ছাড়িয়ে আসতে পারলো না। যদি থানা পুলিশ বা ডিবি পুলিশ তাকে আটক করতো তাহলে সে এতক্ষণে বেরিয়ে আসতো। তার বোন আসমা চিহ্নিত দেহ ব্যবসায়ী। আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা ইয়াসিনকে কোন কারণে কথা বলতে গেলেই এই আসমা সেইসব সদস্যদের ম্যানেজ করে।

স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে আরো জানান, ২০২৪ সালের ৫ই আগস্টে সদর থানা ও জেলখানা লুটপাট শেষে অগ্নিসংযোগের ঘটনায় নেতৃত্ব দিয়েছিল এই ইয়াসিন আরাফাত।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতার আসামীদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, ইয়াসিন আরাফাতের মতো ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী ধরা পড়ায় সাতক্ষীরার অপরাধ জগতে বড় ধাক্কা লেগেছে। তারা আশা করছেন, প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকলে মাদকমুক্ত সাতক্ষীরা গড়া সম্ভব হবে।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক