সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি


নিজস্ব প্রতিনিধি : সংগ্রাম-ত্যাগ-সাফল্যের ৪৮ বছরে জাতীয়তাবাদী দল বিএনপি। বহুমুখী সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল, আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ নেতৃত্বে যে দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে১০৬, সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমীনি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ এর নেতৃত্বে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্যানার-ফেস্টুন প্লাকার্ড সহকারে শহরের প্রাণিসম্পদ মোড় হতে বিশাল একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ জেলা বিএনপি আয়োজিত র্যালি ও আলোচনা সভায় মিলে মিলিত হয়। উল্লেখ্য, চার যুগের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, উত্থান-পতন ও নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে দলটি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার প্রশ্নে দলটির প্রতিষ্ঠাকে বিএনপি একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে বিবেচনা করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিরোধী দল হিসেবেও রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি।
শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতৃত্বের অন্যতম প্রধান প্রতীক হয়ে ওঠেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া। দীর্ঘ কয়েক দশক তিনি দলটির নেতৃত্ব দিয়েছেন। এরপর জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট তরুণ ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাসহ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন


