মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ

বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সাতক্ষীরার রাজার বাগানে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯/০৯/২০২৬ইং) বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে “বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি” -এ শ্লোগান কে সামনে রেখে ১লা সেপ্টম্বর হতে ৩০ শে সেপ্টম্বর ২০২৬ সাংগঠনিক মাস পালনের অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখায় সাংগঠনিক মাসে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত।

উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন, প্রোগ্রাম এক্ধিসঢ়;্রকিউটিভ মোঃ মফিজুল ইসলাম সহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।

কর্মী সমাবেশ অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ, দীর্ঘদিন নারীদের অধিকার নিয়ে কাজ করছে। মানবমুক্তি তথা নারীমুক্তির এই নিরবিচ্ছিন্ন আন্দোলনের ঐতিহ্য বহন করে চলেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এই সংগঠনের জন্ম আবহমান বাংলার অসাম্প্রদায়িক সংস্কৃতি আর আন্দোলন সংগ্রামের ঐতিহ্যের ধারাবাহিকতায়। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে বাংলাদেশের নারী আন্দোনের পথিকৃত কবি সুফিয়া কামালসহ সাহসী, সচেতন, সংগ্রামী নারীদের সক্রিয় ভুমিকায় গড়ে ওঠা নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবদানকারী সকল মহান নারী ও পুরুষের কর্মপ্রয়াস, তাঁদের প্রজ্জ্বলিত আলো সংগঠনের কাছে প্রেরণার উৎস এবং সংগ্রামের পথের দিশারী।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তারিকুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিরবিস্তারিত পড়ুন

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬

”যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”প্রতিপাদ্য বৈচিত্র্যের বন্ধনে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধবিস্তারিত পড়ুন

  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর