শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় মাদক মামলায় খাদিজা বেগম নামের এক নারীকে মাদক মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গত ১৫ অক্টোবর বুধবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত খাদিজা বেগম সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর এলাকার মৃত করিম সরদার মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, সেশন – ৪৭/০২ মামলায় ২০০১ সালের ২১ সেপ্টেম্বর সকালে সাতক্ষীরা খুলনা মহাসড়কের নারকেলতলা ব্রিজের উপর আসামি খাদিজা বেগম রিকশা যোগে খুলনা গামী বাসে ওঠার প্রাক্কালে রিকশা প্রতিরোধপূর্বক ঘেরাও কোরিয়া উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আসামীর জিজ্ঞাসাবাদ করিলে আসামী তার শরীর থেকে লুকায়িত ১১০ বোতল (১১ লিটার)ফেনসিডিল বের করে দেয়।

এ ঘটনায় একই দিনে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের১৯৯০এর ১৯(১)৩(খ) ধারায় মামলা দায়ের করে।এই মামলার বাদী ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন পরিদর্শক বেলায়েত হোসেন। আসামি জামিন নিয়ে পলাতক ছিলেন।

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তফা জামান ও শিহাব মাসউদ সাচ্চু।

রাষ্ট্রপক্ষ৬ জন সাক্ষীর মধ্যে ৪ জন সাক্ষীর স্বাক্ষর প্রদান করেন। অত্র মামলা তদন্ত কর্মকর্তা অভিযোগ পত্র দাখিল করেন ২০০২ সালের ৩ মার্চ । আদালত অভিযুক্ত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ২০ নভেম্বর ২০০৩ তারিখে। আসামি দীর্ঘদিন পলাতক ছিলেনবলে জানাযায়।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। আসামীর সাজার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাড .মোস্তফা জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা