শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস

মহান বিজয় দিবস, বাঙ্গালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে বাঙালি স্বাধীনতার সুখ পেয়েছিল এদিন। জন্ম নিয়েছিল একটি স্বাধীন দেশ—বাংলাদেশ এবং নিজেদের একটি লাল-সবুজের পতাকা।

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সেই বিজয়ের ৫১ বছর পূর্তির দিন শুক্রবার।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্ক শহীদ মিনারে (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, ও প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর সাতক্ষীরা স্টেডিয়ামে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিসের উদ্বোধন করেন,
পরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান , বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান , বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ সহ , আওয়ামী লীগের নেতা কর্মী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

দিবসটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল