বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুব পানি কমিটির সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।। সাতক্ষীরায় যুব পানি কমিটির উদ্যোগে “সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মূল বিষয় ছিল— নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও জলাবদ্ধতা।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উত্তরণ ও যুব পানি কমিটি। দাতা সংস্থা হিসেবে সহযোগিতা করে জার্মান উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান দুর্ভাগ্য।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন নদীর বিশেষজ্ঞ হাসেম আলী ফকির, সাতক্ষীরা পানি কমিটির সভাপতি মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মহুয়া মঞ্জুয়ারা, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সাহা এবং ফিল্ড অফিসার গোলাম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া, যুব পানি কমিটির সদস্যরাও সক্রিয়ভাবে এতে অংশ নেন।

অনুষ্ঠানে নদী ও পানি বিশেষজ্ঞ হাসেম আলী ফকির বলেন,“বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত নদী ভরাট, পলি জমা, জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে ভুগছে। এসব সমস্যা মোকাবিলায় তরুণদের এগিয়ে আসতে হবে। যুব পানি কমিটি যদি সক্রিয় ভূমিকা পালন করে তবে স্থানীয় পর্যায়ে টেকসই নদী ব্যবস্থাপনা সম্ভব।”

সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমান বলেন,“নদীকে রক্ষা করতে হলে প্রথমে আমাদের মানসিকতা বদলাতে হবে। সরকার, বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া জলাবদ্ধতা ও নদী ভরাট সমস্যা সমাধান সম্ভব নয়। যুবকদের প্রশিক্ষণই হতে পারে বড় পরিবর্তনের হাতিয়ার।”

দপ্তর সম্পাদক মহুয়া মঞ্জুয়ারা বলেন,“জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার অভাব নারীদের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করছে। এ জন্য নারী-পুরুষ সবার অংশগ্রহণে নদী ও পলি ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণ করতে হবে।”

উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা বলেন,“উত্তরণ দীর্ঘদিন ধরে নদী ও জলাবদ্ধতা সমস্যা নিয়ে কাজ করছে। তরুণরা যদি প্রশিক্ষণ নিয়ে মাঠপর্যায়ে কাজ করে তবে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করা সহজ হবে।”

সাতক্ষীরা যুব পানি কমিটির অর্পন বসু বলেন “নদী ও পানি ব্যবস্থাপনায় স্থানীয় তরুণদের সম্পৃক্ত করতে আমরা কাজ করছি। আজকের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান তারা গ্রামে ছড়িয়ে দেবে এবং বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে যুব পানি কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নদী রক্ষা, পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়ে নিজেদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব

সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ