বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রেলসংযোগ বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার নাভারণ–সাতক্ষীরা–মুন্সিগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছে “রেল আন্দোলন, সাতক্ষীরা”। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে জানানো হয়, প্রায় ২২ লাখ জনসংখ্যার এই জেলা দীর্ঘ ১১১ বছর ধরে রেলযোগাযোগের অপেক্ষায় রয়েছে। সরকারের অনুমোদিত প্রকল্প থাকলেও অর্থায়নের অভাবে তা বাস্তবায়ন হয়নি। ফলে জনদুর্ভোগের পাশাপাশি আঞ্চলিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে।

এতে উল্লেখ করা হয়, কৃষি ও মৎস্যনির্ভর সাতক্ষীরার কৃষক ও জেলেদের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে পরিবহনের জন্য রেলপথ অপরিহার্য। ভোমরা স্থলবন্দর ও বসন্তপুর নৌবন্দরকে রেলযোগাযোগের আওতায় আনা গেলে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। পাশাপাশি পর্যটন শিল্প বিকাশেও এই রেললাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, যশোরের নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ৯৮.৪২ কিলোমিটার রেললাইন নির্মিত হলে সুন্দরবন ঘেঁষা এই জনপদের পর্যটনে গতি আসবে। নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে, যা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার ক্যানারেইল কোম্পানি সম্ভাব্যতা যাচাই শেষে প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে।

স্মারকলিপি গ্রহণ করে ইউএনও আশ্বস্ত করেন, বিষয়টি গুরুত্ব সহকারে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন রেল আন্দোলন সাতক্ষীরার সদস্য মোমিনুর রহমান, সাইফুদ্দীন, হাফিজ, মাসুম বিল্লাহ, জাহিদ হাসান, হাফেজ আমীর হামজা প্রমুখ।

জনস্বার্থে এই দাবিকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের আন্তরিকতা ও সরকারি সদিচ্ছার মধ্য দিয়ে বাস্তবায়িত হবে তাদের দীর্ঘ প্রতীক্ষিত রেলসংযোগ।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের