বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় ‘জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে এক বিশেষ প্রচারণা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই ‘২৫) সকাল ১১.৩০ টায় সাতক্ষীরা শহরের অদূরে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির। এছাড়াও উপস্থিত প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান এবং সহকারী শিক্ষক শেখ তানজিরুল হক। বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এবং উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিনও এই সভায় অংশগ্রহণ করেন।

প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনা রোধে নানা গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ‘সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মান্য করা অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক ব্যবহারের জন্য সঠিক জ্ঞান থাকা প্রয়োজন।’

মোঃ আশরাফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সড়কের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শিক্ষার্থীরা সচেতন হলে সমাজে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।’ শেখ তানজিরুল হক সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ট্রাফিক সাইন সম্পর্কে অবহিত করেন।

সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সাইন সম্পর্কিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এই প্রচারণা সভা শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও ব্যাপকভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে বিআরটিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

সড়ক নিরাপত্তা বিষয়ে এই ধরনের সচেতনতামূলক প্রচারণা সমাজে সড়ক দুর্ঘটনা হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে সড়ক ব্যবহারের সঠিক নিয়ম-কানুন সম্পর্কে জ্ঞান বাড়ানো গেলে তা তাদের ভবিষ্যত জীবনে নিরাপদ সড়ক ব্যবহারে সহায়ক হবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী