শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সড়ক পুনঃনির্মাণের দাবিতে প্রতীকী অবরোধ

সাতক্ষীরা শহরের জনগুরুত্বপূর্ণ শহিদ রীমু সরণীর পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত সড়ক পুনঃনির্মাণের দাবীতে ২ ঘন্টার প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

রোববার (২ জুন ২০২৪) সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত শহিদ রীমু চত্বরে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল।

অবরোধ কর্মসূচি থেকে আগামী এক মাসের মধ্যে সড়ক পুনঃনির্মাণের আল্টিমেটাম দেওয়া হয় এবং আগামী ২ জুলাই সাতক্ষীরা পৌরসভায় অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচির বক্তারা বলেন, বাংলাদেশের প্রচীন পৌরসভা তথা সাবেক মিউনিসিপালিটিগুলোর মধ্যে অন্যতম সাতক্ষীরা। ঢাকা, চট্টগ্রাম ও যশোরের পর ১৮৬৯ সালে এই সাতক্ষীরা মিউনিসিপালিটি প্রতিষ্ঠা হয়। কিন্তু ১৫৫ বছরের এই পৌরসভা তার ঐতিহ্য হারিয়ে এখন বাংলাদেশের সবচেয়ে অনুন্নত পৌরসভায় পরিণত হতে চলেছে। বিদেশী প্রকল্পের কথা বলে গত কয়েক দশক শহরের রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের তেমন কোন পদক্ষেপ নেওয়া হয়না।
গত চার দশকে পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ শহিদ রীমু সরণীর পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত সড়কটি ব্যবহার উপযোগী করতে পুনঃনির্মাণের কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সড়কটি জনসাধারণের ব্যবহারের উপযোগীতা হারাতে বসেছে।

এই সড়কের বেহালদশা নিয়ে সংসদে বক্তব্য দিয়েছিলেন সাতক্ষীরা-২ আসনের (সদর) সংসদ সদস্য আশরাফুজ্জামান। গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্যটি নেট দুনিয়ায় ভাইরাল হয়। ওই বক্তব্যে তিনি বলেছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজ সড়কটির অবস্থা এতটাই খারাপ যে কোনো অন্তঃসত্ত্বা নারী ওই রাস্তায় চলাচল করলে পথেই ‘ডেলিভারি’ (সন্তান প্রসব) হয়ে যাবে।

এব্যাপারে গত ৮ মে ২০২৪ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি থেকে সড়কটি পুনরায় নির্মাণ করার দাবী জানানো হয়। কিন্তু পৌর কর্তৃপক্ষ সড়কটি নির্মাণে দৃশ্যমান কোন কার্যক্রম শুরু করেনি।

বক্তারা আরো বলেন, নূন্যতম নাগরিক সেবা থেকে বঞ্চিত সাতক্ষীরার জনগন। বর্ষা হলেই এলাকায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং কয়েক মাস ধরে হাজার হাজার মানুষ পানির মধ্যে বসবাস করতে বাধ্য হয়। গ্রামে এখন আর মাটির রাস্তা খুজে পাওয়া না গেলেও সাতক্ষীরা শহরে এখনো হাটু কাদা ঠেলে মানুষকে পথ চলতে হয়। বক্তারা বলেন, যানজট শহরবাসীর নিত্যসঙ্গী। কিন্ত তা নিরসনে পৌর কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই।

বক্তারা সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

অবরোধে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আশেক ই এলাহী, শেখ হারুণ অর রশিদ, শেখ ওবায়দুস সুলতান বাবলু, কমরেড আবুল হোসেন, নিত্যানন্দ সরকার, মাধব চন্দ্র দত্ত, এড. আল মাহামুদ পলাশ, এড. মুনির উদ্দীন, সাংবাদিক আব্দুল বারী, আবুল কাশেম, অধ্যাপক ইদ্রিশ আলী, শেখ মুশফিকুর রহমান মিল্টন, শেখ সিদ্দিকুর রহমান, রবিউল ইসলাম রবি, মুনসুর রহমান, সুরেশ পান্ডে, আব্দুস সামাদ, তামান্না খাতুন, সাকিব হাসান, সানজিদা জেসমিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…