শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার আয়োজনে সামাজিক বন বিভাগ সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোঃ আরাফাত হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সামাজিক বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুক বিল্লাহ, কৃষিবিদ প্রকৌশলী হারুন অর রশিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম,কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান প্রমুখ।

মেলা উদ্বোধন পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ নার্সারি মালিকরা অবস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসের ইউডিএ মনিরুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ