মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সবুজ উদ্যোগ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক সেশন

রুহুল কুদ্দুস, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় উদ্যোক্তা তৈরীতে যুব সদস্যদের নিয়ে সবুজ উদ্যোগের উপর পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন-২৫) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো আয়োজনে ও বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ ও গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় উদ্যোক্তা তৈরীতে এক্টিভিস্টা সদস্যদের নিয়ে সবুজ উদ্যোগের উপর পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর, তালা, কালিগঞ্জ ও শ্যামনগর থেকে যে সকল তরূণ-তরুণী টেকসই সবুজ উদ্যোক্তার জন্য পরিকল্পনা জমা দিয়েছিল তার মধ্য থেকে ১৩ জন এক্টিভিষ্টা সদস্য এই সেশনে অংশগ্রহনের সুযোগ পেয়েছে।

সেশন পরিচালনা করেন গ্রাসরুটস যুব উন্নয়ন সংস্থার চিফ কো-অর্ডিনেটর আমজাদ হোসাইন, ও লিড মেন্টর/ফ্যাসিলিটেটর ফজলুল কাদের আপন সাজিদ।

উপস্থিত ছিলেন গ্লোবাল প্ল্যাটফর্ম সেক্রেটারিয়েট ও একশনএইড বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার অলকানন্দা দত্ত, প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ, ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুমন আচার্য্য, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, সাতক্ষীরা ইয়ূথ হাবের সভাপতি সাকিব হোসেন, সদস্য ইফতি জামিল প্রমুখ।

কর্মশালার বিষয়বস্তু ছিল জলবায়ূ পরিবর্তনের প্রভাব এবং প্রশমন কৌশল সম্পর্কে আলোচনা, সবুজ উদ্যোক্তার ভুমিকা, গুরুত্ব ও বর্তমান পরিস্থিতি সেক্টর চিহ্নিতকরণ, মানদন্ড নির্দ্ধারন, সবুজ খাত/উপখাতে কর্মসংস্থানের অনুমান, বিভিন্ন সুযোগ এবং চ্যালেঞ্জের জন্য বিভিন্ন সুযোগ, সম্প্রসারণ এবং উদ্ভাবন, ফলোআপ কর্ম প্রতিশ্রæতি। ব্যবসা অভিক্ষেপ এবং পরিকল্পনা প্রক্রিয়া, উদ্দেশ্য সংজ্ঞায়িত করা, বাজার গবেষণা, লক্ষ্য শ্রোতা সনাক্তকরণ, মার্কেটিং প্লান/ব্রান্ডিং, আর্থিক পরিকল্পনা এবং লাভ মার্জিন, ব্যবসায়িক পরিকল্পনা, ধারনার প্রাসঙ্গিককরণ, গ্রীন বিজনেস আইডিয়া ব্যবস্থাপনা, স্কেলিং আপ এবং যোগাযোগ করা। তহবিলের জন্য আবেদন, গ্রাহক ও স্টেকহোল্ডার সনাক্তকরন, প্রেক্ষাপটে সবুজ উদ্যোক্তা মডেল স্থাপন করা, সবুজ উদ্যোক্তা ধারনা অর্থায়ন।

উল্লেখ্য এই প্রশিক্ষণ থেকে যে পরিকল্পনা গুলো পাওয়া যাবে সেগুলো যদি সবুজ উদ্যোগের সাথে সম্পৃক্ততা থাকে পরবর্তীতে সেগুলো বাস্তবায়ন করার সুযোগ রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ

প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন

  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা