সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সাতক্ষীরার আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর সোমবার বিকেলে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে পিএফজি এ্যম্বাসেডর আশেক-ই-এলাহী এর সভাপতিত্বে ও এ্যম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, পবিত্র মোহন দাস, হেনরি সরদার, অধ্যাপক অমিত চক্রবর্তী, ড.মুফতি আক্তারুজ্জামান, ড. দিলারা বেগম, অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, ফরিদা আক্তার বিউটি, শেখ হেদায়েত হোসেন, কবি স. ম তুহিন, এডভোকেট মনির‌উদ্দীন, এডভোকেট সেলিনা পারভীন আক্তার শেলী, দিলীপ কুমার মন্ডল, মনিরুজ্জামান মুন্না, ওয়াইপিএজি’র সমাপ্তি গাইন, শিখা দাস, আল আমিন, দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির বন্ধন দিনে দিনে কমে গিয়েছে।
দেশে রাজনৈতিক, ধর্মীয়, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সকল ধর্মের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পিএফজি’র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী