শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎

বৃহষ্পতিবার (২২ মে ২০২৫) সকালে সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে ‎বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন এর সহযোগীতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। একটি জাতির নৈতিকতা, ন্যায়ের চর্চা ও গণতান্ত্রিক বিকাশে সাংবাদিকদের ভ‚মিকা অপরিসীম। অপ-সাংবাদিকতা রোধে প্রতিটি সংবাদকর্মীকে নিজের দায়বদ্ধতা থেকে সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করতে হবে।’

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্বের উপর রিসোর্স পার্সন হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব (উপ সচিব) মো. আব্দুস সবুর।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল।

কর্মশালায় সাতক্ষীরা জেলার প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তাঁরা সক্রিয়ভাবে আলোচনা পর্বে অংশ নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ, গুজব প্রতিরোধ, সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিক মান উন্নয়নের পাশাপাশি সাংবাদিকতা পেশায় দায়বদ্ধতা ও স্বচ্ছতার গুরুত্ব আরও একবার প্রতিফলিত হয়।
অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের এমন আয়োজন জেলার গণমাধ্যমকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন প্রশিক্ষণের দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সংঘটিত চার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশেরবিস্তারিত পড়ুন

  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা