বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দু’দফায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এসএমসির সভাপতি কেএম আশরাফুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ষষ্ঠ থেকে অস্টম শ্রেণির অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।
সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থী ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ ও মোবাইল ব্যবহারে সতর্কতাসহ নানা বিষয়ে আলোকপাত করেন শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক খোরদো এম এল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, অভিভাবক শিশু ল্যাব. স্কুলের সহকারী শিক্ষক নুরুল হক, অভিভাবক হাবিবুল আলম, নুরুল আলম, সুমা পাল, আছিয়া খাতুন, রুবিয়া খাতুন, অসীম বিশ্বাস, ফারদিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, আতাউর রহমান, শিক্ষার্থী প্রান্ত কর্মকার অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।
এদিকে, এর আগে বুধবার সকাল ১০টায় নবম ও দশম শ্রেণির অভিভাবকদের নিয়ে অনুরূপভাবে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। উভয় সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত