শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পেশাজীবী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অবহিতকরণ সভা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পেশাজীবী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপনের মান উন্নয়নের প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সমাজ সেবার আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবার সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সমাজ সেবার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মেহেদী আল মাসুদ।
এসময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন খুলনা সমাজ সেবার পরিচালক অনিন্দিতা রায়।
সভায় প্রধান অতিথি বলেন, আমাদের সমাজে কর্মের জন্য কেউ পিছিয়ে নেই। সমাজের প্রতিটা কাজই গুরুত্বপূর্ণ, কাউকে তাদের কর্মের জন্য ছোট করা যাবেনা। আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকা রাষ্ট্রের প্রধান দায়িত্ব।
সমাজ সেবার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ বলেন, প্রান্তিক জনগোষ্ঠী বলতে মুলত কামার, কুমোর, দর্জি মুচি, সুইপারসহ ১০টি শ্রেনির মানুষকে বোঝায়। সমাজ সেবা মুলত এসকল জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে। এছাড়া জটিল রোগীদের সহযোগিতা, নবজাতক শিশু ও মায়ের আর্থিক সহায়তা করা। বয়স্ক ও প্রতিবান্ধি ভাতা ও শিক্ষা সহয়তা ক্ষুদ্রঋণ সহযোগিতা সহ ১০ পেশার মানুষের পাশে আসছে দীর্ঘদিন। বর্তমানে প্রান্তিক জনগোষ্ঠী জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, জেলা,পরিবার পরিকল্পন কর্মকর্তা রওশনআরা, জেলা বিএনপির সদস্য সচিব জাহিদ হাসান ডাবলু, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ সমাজসেবা অধিপ্তরের কর্মকর্তা সহ প্রন্তিক জনগোষ্ঠী প্রতিনিধিরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস