সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গরুর সাথে শত্রুতা

কলারোয়ায় মাঠে বাধা গরু দড়ি ছিড়ে পাশ্ববর্তী বাগানে গিয়ে ঘাস খাওয়ার অপরাধে লোহার সাবল দিয়ে পিটিয়ে ও খুচিয়ে মারাক্তক জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-বুধবার (২১মে ২৫) বিকাল ৫টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের দফাদার পাড়ায়।

বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম সাংবাদিকদের জানান-তার ৮মাসের একটি গাবিন গরু বাড়ীর পাশে মাঠে বেধে রাখেন। গরুটি দড়ি ছিড়ে পাশ্ববর্তী একটি আম বাগানে ঢুকে পড়ে। সেখানে ঘাস খাওয়া দেখতে পেয়ে বাগান মালিক মারুফ হোসেন লোহার সাবল নিয়ে দৌড়ে এসে এলোপাতাড়ী পিটিয়ে ও খুচিয়ে মারাক্তক জখম করে। গরুটির ডাকচিৎকারে তিনি ছুটে গিয়ে গরু মারার প্রতিবাদ জানালে তার ভাই ফারুক হোসেন লাঠিসোটা নিয়ে ছুটে এসে তাকে উল্টো মারতে আসেন এবং গালি দেন।

পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত গরুটি উদ্ধার করে প্রাণী চিকিৎসকের কাছে নিয়ে যান। বর্তমানে গরুটি দুই দিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছে। প্রাণী চিকিৎসক বলেছেন গরুটি গাবিন ছিলো, পেটে আঘাত লাগার কারনে হয়তো খাওয়া ছেড়ে দিয়েছে। ঔষাধ দেয়া হয়েছে দুই এক দিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল