শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিক আনিসুর রহিমের স্মরণসভা

সাতক্ষীরায় সাংবাদিক আনিসুর রহিমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা আয়োজক কমিটির আহবায়ক শেখ আজহার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক নিখিল ভদ্র, পরিবেশ আন্দোলন (বাপা) সাধারন সম্পাদক শরীফ জামাল, নাগরিক সংহতির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ, একারত্ত টিভির বার্তা প্রধান পলাশ আহসান প্রমুখ।

স্মরণসভায় শ্যামল দত্ত বলেন, অধ্যাপক আনিসুর রহিম একজন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের নেতা ছিলেন। সমাজ ও গণমাধ্যমে তার অবদান দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। সাংবাদিক ও নাগরিক অধিকার আন্দোলন নেতার আপোষহীনতা পরবর্তী প্রজন্মের কাছে অনুসরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন শ্যামল দত্ত।

উল্লেখ্য : অধ্যাপক আনিসুর রহিম চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবন ভ্রমণের পথে মুন্সিগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক ছিলেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক। জেলা নাগরিক কমিটির আহবায়ক হিসেবে সাতক্ষীরা জেলার যে কোন সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা