বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সংলাপে এমপি রবি

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় শহরের পিৎজা মিলানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্ক’র সহযোগিতায় সুশাসন’র জন্য সুজন সাতক্ষীরা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আগে জানতে হবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যটা কি। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নতুন প্রজন্মকে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাদের ধারনা দিতে হবে। ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশ। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশকে মহান স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন করেছেন। টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হওয়া মহান সৃষ্টিকর্তার একটি রহমত। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে সকল ধর্মের মানুষ তাদের স্ব-স্ব ধর্মের আচার অনুষ্ঠান নির্বিঘে্গ পালন করছে। সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী যারা সন্ত্রাসী কর্মকান্ড করে তাদের কোন ধর্ম নেই। আমরা দেশ ও জাতির স্বার্থে যে কোনভাবেই সামাজিক সম্প্রীতি বজায় রাখবো এটাই আমাদের মূল লক্ষ্য।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক আধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার শশাঙ্ক বরণ রায়, জেলা শিল্পকলা একাডেমীর সেক্রেটারী শেখ মুশফিকুর রহমান মিল্টন, সুশাসনের জন্য সুজন সাতক্ষীরার সেক্রেটারি শেখ হেদায়েতুল ইসলাম, মুফতি আক্তারুজ্জামান।
এসময় সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দিহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী রাসেল আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা