বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারে বাধা ও আতর্কিত হামলা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারে বাধা প্রদান ও আতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার বাঁকাল মার্কাস মসজিদ এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ড ও আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে আলোচনা সভায় এ ঘটনা ঘটে। এব্যাপারে সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার বাঁকাল মার্কাস মসজিদ এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ড ও আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে আলোচনা সভা চলাকালীন নুর মনোয়ার হোসেন ও আবু আব্দুল্লাহ আবু সাক্কারের নেতৃত্বে শহিদুল ইসলাম, মো. হাসানুর, মো. সিরাজুল ইসলামসহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জন সৈয়দ রাফিনুর আলীসহ নেতাকর্মীদের উপর অতর্কিত ভাবে হাতে লোহার রড, জিআইপাইপ, বাঁশের লাঠি ইত্যাদি সহকারে আমাদের আলোচনা সভা বন্ধ করতে বলে। এসময় সৈয়দ রাফিনুর আলী সভা বন্ধ করার কারণ জিজ্ঞাসা করিলে তারা উপস্তিত নেতাকর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ী ভাবে মারপিট করতে থাকে। তাৎক্ষণিক সৈয়দ রাফিনুর আলীর ভাইপো সৈয়দ রাশিদুজ্জামান (২০) ঠেকাইতে আসলে তাকে এলোপাতাড়ী ভাবে মাথায়, পিঠেসহ শরীরের বিভিন্নস্থানে জখম করে। এক পর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে খুন জখমের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।

এব্যাপারে সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী সাতক্ষীরা পুলিশ সুপার ও জেলা আওয়ামীলীগের সভাপতি/ সাধারণ সম্পাদকের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি