শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সুশীল সমাজের সাথে মহিলা পরিষদের মতবিনিময় সভা

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক, রাজনীতিবিদ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির নেত্রী বৃন্দ, সুইডেন দূতাবাসের প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা শাখার নেত্রী বৃন্দসহ জেলা ও পাড়া কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আন্জুমানারা বেগম। উক্ত মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মালেকা বানু, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, প্রজেক্ট র্কো-অডিন্টোর লিলি আরা অতসী এছাড়া উপস্থিত ছিলেন রেহানা খান সিনিয়ার প্রোগ্রাম অফিসার, গনতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং লিঙ্গ সমতা উন্নয়ন সহযোগীতা বিভাগ সুইডেন দূতাবাস এবং সিনিয়ার উপদেষ্টা গনতন্ত্র এবং মানবাধিকার, এশিয়া মধ্যপ্রাচ্য এবং মানবিক সহায়তা বিভাগ, সুইডিস আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীতা সংস্থা (ঝওউঅ) কারিন বিরগিটা ওয়েইবাহর ।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কারিন বিরগিটা ওয়েইবাহর, সিনিয়ার উপদেষ্টা গনতন্ত্র এবং মানবাধিকার, এশিয়া মধ্যপ্রাচ্য এবং মানবিক সহায়তা বিভাগ, সুইডিস আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীতা সংস্থা (ঝওউঅ),রেহানা খান সিনিয়ার প্রোগ্রাম অফিসার, গনতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং লিঙ্গ সমতা উন্নয়ন সহযোগীতা বিভাগ সুইডেন দূতাবাস, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মালেকা বানু, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম এবং সুশীল সমাজের মধ্যে থেকে বক্তব্য রাখেন সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড, শেখ আজাদ হোসেন বেলাল, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, মিক্ষাবিদ আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, সাবেক কাউন্সিল ফরিদা আক্তার বিউটি, বাসদ সমন্বয়ক নিত্যান্দ সরকার, জাসদ সভাপতি ওবাদেস সুলতান বাবলু, বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, এছাড়াও উপস্থিত ছিলেন স্বদেশ নিবাহী পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক রহমান, হেড সংস্তার পরিচালক লুইচ রানা গাইন, অর্জন ফাউন্ডেশনের মহুয়া মন্জুরী. পত্রদূত সাংবাদিক আব্দুস সামাদ, সাংবাদিক ফারুখ রহমান সহ জেলা মহিলা পরিষদেন নেত্রী বৃন্দ।
বক্তরা মহিলা পরিষদের চলমান কার্যক্রমকে আরও বেগবান করার আহবান জানান।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত। এছাড়া দূতাবাস প্রতিনিধি বৃন্দ সকালে মহিলা পরিষদের বাস্তবায়িত কাজ পরির্দশন করেন এবং উপকারভোগী বিভিন্ন ভিকটিমের সাথে মতবিনিময় করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর