সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৩০ আনসার ব্যাটালিয়নের অনাবাদি জমিতে সবজি ও মাছ চাষ

সাতক্ষীরায় ৩০ আনসার ব্যটালিয়নের অনাবাদি জমিতে সবজি ও মাছ চাষ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা- “ফাঁকা রবেনা কোন আঙ্গিনা, এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখবো না। সবজি হউক, ফল হউক, ফুল হউক গাছ লাগাবো। একটা কাচা মরিচের চারা হলেও লাগাবো। কোন জায়গা অথবা ডোবা খালি থাকলে সেখানেও মাছ চাষ করবো”। সেই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সিদ্ধান্তক্রমে, উপ-মহাপরিচালক খুলনা রেঞ্জ মহোদয়ের পরামর্শক্রমে ৩০ আনসার ব্যটালিয়ন পুরাতন জমিদার বাড়ী সাতক্ষীরার পরিচালক এনামুল খাঁন’র দিকনির্দেশনা ও নেতৃত্বে ব্যাটালিয়নের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ব্যাটালিয়ন চত্তরের পতিত জায়গায় মৌসুমি শাক সবজি, ফল, ফুলের চাষ করা হয়েছে।

ফলে ৩০ আনসার ব্যটালিয়ন যেন এক অন্য রুপ ধারন করেছে এবং ব্যাটালিয়ন চত্তরের প্রাকৃতিক সৌন্দর্যও অনেক বৃদ্ধি পেয়েছে।

এখানে বিভিন্ন প্রকার শাক সবজি যেমন পালং শাক,পাট শাক,লাল শাক, কলমি শাক, পুই শাক, পুদিনা,ডাটা, ঢেরশ, বেগুন,গাজর, বরবটি, লাউ,চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সিম, করলা চাষ করার পাশাপাশি পুকুরে মাছ চাষ করা হয়।
এছাড়াও ফলজ বৃক্ষের মধ্যে রয়েছে পেপে, কলা, আম, কাঠাল ইত্যাদি।

উলেখ্য যে, উৎপাদিত সকল শাক সবজি সুলভ মূল্যে বিক্রি করা হয়। যা ব্যাটালিয়নের সৈনিক মেস, কমান্ডার মেস, ও অফিসারর্স মেসসহ সকলে ক্রয় করে থাকেন এবং বিক্রিত মূল্য ৩০ আনসার ব্যাটালিয়নের লোকাল ফান্ডে জমা করা হয়। শাক সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ছাড়াও সব ধরনের পুষ্টি সরবরাহ করে। ব্যাটালিয়নে চাষকৃত এই নির্ভেজাল শাক সবজি ও ফলমূল পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আয়ের উৎস হিসেবে ভূমিকা পালন করছে। ব্যাটালিয়নের সদস্যগন ভেজালমুক্ত শাক সবজি খেতে পারছে আবার একই সাথে বাজারের উপর কিছুটা হলেও চাপ কম পড়ছে। শাক সবজির ক্ষেতগুলো পরিচালক মহোদয় ও অন্যান্য কর্মকর্তাগন নিয়মিত পরিদর্শণ করেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।

সবজি বাগান নিয়মিত পরিচর্চার দ্বায়িত্বে রয়েছেন এপিসি আব্দুছ সোবাহান, ব্যাটালিয়ন আনসার মোঃ হাছানুজ্জামান, ল্যান্স নায়েক মোঃ বশির আহম্মেদ।

পরিচালক এনামুল খাঁন জানান, ব্যাটালিয়নে সকল খালি জায়গায় শাক সবজি উৎপাদনের এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত