শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে প্রশিক্ষণ

ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) সাতক্ষীরা শিল্পকলা মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ভূমি অফিসের ৩’শ ২০ জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিসচিব বলেন, সারাদেশের মধ্যে সাতক্ষীরা জেলাকে ২৭ তম জেলা হিসাবে বেছে নেয়া হয়েছে। এই জেলায় সরাসরি অফিসে উপস্থিত না হয়ে সেবা প্রত্যাশীরা অনলাইনে জমির নামখারিজ, নামজারি, বিভিন্ন ফি জমা, রশিদ উত্তোলনসহ জমি সংক্রান্ত সকল সেবাই মোবাইল অপশনের মাধ্যমে সম্পন্ন করতে পারছেন। ফলে তারা দীর্ঘদিনের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পাবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরিফ, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন পনির পিএএ প্রমুখ।

সভাপতির বক্তব্যে চলতি বছরের মধ্যে সাতক্ষীরা জেলায় শতভাগ ক্যাশলেস ভূমি অফিস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

কর্মশালায় জানানো হয়, বর্তমান সরকার উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে ৪টি পিলার যথাক্রমে- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ভূমি সেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছে, যার মধ্যে ডিজিটাল ভূমিসেবা অন্যতম। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া চালু হয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানি সিস্টেম, হটলাইন সেবা (১৬১২২) ইত্যাদি যার মাধ্যমে ভূমিসেবা পৌঁছে যাচ্ছে সাধারণ জনগণের দোরগোড়ায়।

কর্মশালায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান জেলায় কর্ম তোর সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি-উপসহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল