মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫১ তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা, উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, শফি আহমেদ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় দপ্তরের পরিদর্শক রামপ্রসাদ ঢালী ও লিলি জেসমিন। উল্লেখ দুস্ত সুবিধাভোগী সদস্যদের মাঝে উন্নত জাতের গাভী পালন প্রকল্পের আওতায় ৪ জনকে ১ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা স্বল্পমূল্যে ঋণ প্রদান করা হয়।

এছাড়া সমবায় অঙ্গনে বিশেষ অবদানের জন্য ৭ জন সমবায়ীকে শুভেচ্ছা স্মারক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে সমবায় বিভাগ কাজ করছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সমবায় বিভাগে বিভিন্ন সমবায়ীদের মধ্যে স্বল্প মূল্যে ঋণ দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ