শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাংনিয়া

সাতক্ষীরার আলিপুরে ফুটবল টুর্নামেন্টে দেবহাটার মায়ের বাড়ি ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সাতক্ষীরার গাংনিয়া।

শুক্রবার (২৩অক্টোবর) বিকালে দক্ষিন আলিপুর ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা অতিরিক্ত ডিআইজি মনছুর আল-হক স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের ৯মিনিটে ও ২৭মিনিটে গাংনিয়া ফুটবল একাদশের ৮নম্বর জার্সীধারি খেলোয়াড় একাই ২টি গোল করে দলকে এগিয়ে নেন।
বিরতীর পর দ্বিতীয়ার্ধের ৩৪মিনিটে একই দলের ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে ব্যবধান বাড়ান। ৩৫মিনিটে মায়ের বাড়ি ফুটবল দলের ৩নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করেও শেষ পর্যন্ত নিজেদের পরাজয় এড়াতে পারেনি।

রেফারির দায়িত্ব পালন করেন নাছির উদ্দিন। তাকে সহযোগিতা করেন একে আজাদ কানন।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রিড়াপ্রেমী গৌতম মন্ডল, ইমন, আশরাফুল, হাফিজুল, রেফারি রুহুল আমিন, পুলিশ সদস্য মারুফ প্রমুখ।

শনিবার (২৪অক্টোবর) বিকালে একই মাঠে ২য় সেমিফাইনালে দেবহাটার ভাতশালা ফুটবল একাদশ বনাম আশাশুনির বাকড়া ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে হারালো

এশিয়ার ফুটবলের অন্যতম পাওয়ার হাউজ দক্ষিণ কোরিয়া। শুক্রবার সকালে মাঠে নেমেই একবিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে ২১ বছরবিস্তারিত পড়ুন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য এক অন্যরকম উন্মাদনা। প্রিয় দলেরবিস্তারিত পড়ুন

  • বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ
  • সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি