বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালায় ইটভাটায় টাস্কফোর্স অভিযান

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ ব্যবহার করে পরিবেশ দূষণকারী দুইটি ইটভাটার বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি-এর সার্বিক নির্দেশনায় আলাদীপুর ও জাতপুর এলাকায় এ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকার কিছু ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ ব্যবহার করে ইট তৈরি করা হচ্ছে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এরই প্রেক্ষিতে বিজিবি, পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। এ সময় বিজিবির পক্ষ থেকে সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ১৫ জন সদস্য, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলীসহ তিনজন প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পরিবেশ দূষণ ও আইন লঙ্ঘনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারায় ভাটা মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে স্থানীয়রা বিজিবির এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বিজিবির এ উদ্যোগ প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২