শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণের শপথ করালেন এমপি সেঁজুতি

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

রবিবার (২ জুন) তালা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজিত বৃক্ষ বন্ধু সমাবেশে শিক্ষার্থীদের তিনি এই শপথ বাক্য পাঠ করান।

এসময় শিক্ষার্থীরা সংসদ সদস্যের সাথে কণ্ঠ মিলিয়ে বলে ‘গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের খাদ্য দেয়, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা গাছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শপথ নিচ্ছে যে, আমরা বৃক্ষ নিধন করবো না। আমরা বেশি করে গাছ লাগাবো, পরিচর্চা করবো, সবুজে ভরে তুলবো দেশ। এই দেশ আমাদের। এই দেশকে আমরাই রক্ষা করব। আমিন।’

‘সবুজে বাঁচি, সবুজে হাঁসি’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বৃক্ষ বন্ধু সামবেশে আমরা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস,

জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও আমরা বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পদক মীর মহাসিন, তালা সদর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল জব্বার, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমরা বন্ধুর সিনিয়র সদস্য ডা. আজমল হোসেন প্রমুখ।

পরে অতিথিবৃন্দ উপস্থিত পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেন।

ব্যতিক্রমী এই সমাবেশে অংশ নেওয়া শহীদ আলী আহম্মেদ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ঐশি বলেন, এই ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রথম এসেছি। আমার খুব ভাল লাগছে। প্রধান অতিথি আমাদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করেছে।

অনুষ্ঠান সম্পর্কে আমরা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান বলেন, আমরা উপজেলার তরুণ শিক্ষার্থীদের মাঝে একটা অনুভূতি জাগ্রত করতে চাই। বৃক্ষ রোপণ ও সংরক্ষণ শুধু রাষ্টের কাজ নয়। এই দায়িত্ব রাষ্ট্রের প্রতিটি নাগরিকের। কিন্তু আমরা কখনোই গাছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না। গাছ যে আমাদের বন্ধু তা স্মরণ করিয়ে দিতেই এই আয়োজন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান