শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দেবহাটায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে সংবর্ধনা

বাংলাদেশ সরকারের পার্বত্য চট্র্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব ও সাতক্ষীরার দেবহাটার খেজুরবাড়ীয়া গ্রামে কৃতি সন্তান সফিকুল আহম্মদ বলেছেন, দেবহাটা উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামকে শিক্ষা স্বাস্থ্য সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো। খেজুরবাড়ীয়া গ্রামের যেসব প্রতিভাবান শিক্ষাথীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তাদের জন্য দুই বছর শিক্ষা বৃত্তি ও এলাকার অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা করা হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্য আজ আমি সচিব হয়ে আপনাদের মাঝে আসতে পেরেছি। তিনি ছিলেন বলে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। যারা বিভিন্ন কর্মক্ষেত্রে চাকুরীজীবী রয়েছে শুধু তারা নিজেদের এলাকার কথা ভাববেন। সম্মিলিত উদ্যোগেই এলাকার উন্নয়ন ঘটাতে পারলেই দেশের উন্নয়ন ঘটবে।
আপনারা জানেন সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়ক দীর্ঘদিন ধরে অবেহেলিত। আমি ছোট থেকেই এ অবস্থা দেখে আসছি। সে কারনেই আমি নিজ উদ্যোগে সংশ্লিষ্ট মন্ত্রালয়ে কথা বলে জানতে পারি সড়কটি ২৪ফিট উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি ৩০ফিটের দাবী জানায়। তারই প্রেক্ষিতে খুলনা ও সাতক্ষীরা সড়ক বিভাগে প্রধানসহ ঢাকার বিভিন্ন কর্মকর্তারা রবিবার পরিদর্শনে আসবেন এবং মতবিনিময় সভা করবেন। আশা করি একটি ভাল ফলাফল আসবে।

শনিবার উন্নয়নে খেজুরবাড়িয়া সংগঠনের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারের পার্বত্য চট্র্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব ও দেবহাটার খেজুরবাড়ীয়া গ্রামে কৃতি সন্তান সফিকুল আহম্মদ এসব কথা বলেন।

সভায় উন্নয়নে খেজুরবাড়িয়ার সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আবজাল হোসেন, সংগঠনের সহ-সভাপতি ও হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হাবিবুর রহমান, হারুন-অর-রশিদ, রফিকুল ইসলাম, আব্দুল গফুর, খেজুরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী।

এসময় গ্রামবাসীর পক্ষ থেকে খেলার মাঠ সংস্কার, কমিউনিটি ক্লিনিক, সড়ক সংস্কার সহ বিভিন্ন দাবী তুলে ধরা হয় সচিব সফিকুল আহম্মদের নিকট।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী