শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম স্বপদে বহাল

অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম দীর্ঘ আইনী প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের নির্দেশে এবং যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আপীল এন্ড আর্বিট্রেশন কমিটির ৮৫ তম সভায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পড়াশুনায় বিঘ্ন হওয়ায় ৩০ জুন রবিবার স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামকে স্বপদে বহাল করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমানের রোষানলে পড়ে দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে আসা প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামকে সাময়িক বহিষ্কারসহ একাধিক মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে খাটানো এবং তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়।

এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান(বাবু সানার) সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে অবৈধ ভাবে সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে স্বপদে বহাল করা হয়েছে।

এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক(সহ: প্রধান শিক্ষক) মনজুর এ মতিন তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের নিকট দ্বায়িত্বভার হস্তান্তর করেন। উক্ত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আঃ রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী এম এম জয়নাল, অভিভাবক সদস্য মোঃ ইব্রাহিম সরদার।

মো: মনিরুল ইসলাম, ইয়াছিন থান্দার, জাকির হোসেন, মহিলা অভিভাবক সদস্য সাবিনা ইয়াসমিন,বিদ্যুৎসাহী সদস্য ও ইউপি সদস্য মোঃ আনিছুর রহমানসহ শিক্ষক প্রতিনিধি মাও: শামসুর রহমান, সুনীল কুমার, রেহানা আক্তার বানুসহ সকল শিক্ষকবৃন্দ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুর এ মতিন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন