মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে পি কে ইউনিয়ন ক্লাব সাতক্ষীরার আয়োজনে ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু) এর সভাপতিত্বে পি কে ইউনিয়ন ক্লাবের সাংগঠনিক ও নতুন কমিটি গঠন বিষয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, সাতক্ষীরা পি কে ইউনিয়ন ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম, নাসরিন খান রুলি, পি কে ইউনিয়ন ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক তারেকুজ্জামান খান, আবুবক্কর সিদ্দীক, পল্টু বাসার, ইকবাল জমাদ্দার, মিজানুর রহমান মিজা, ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, শেখ সিদ্দিকুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর, গোলাম কিবরিয়া টোকন, শেখ রফিকুর রহমান লাল্টু, পিপুল খান, কামরুল ইসলাম, সরফরাজ নেওয়াজ খান অর্প, মারুফ আহমেদ খান শামীম, রাজু আহমেদ মুন্না, রাশিদ হাসান বাবু প্রমূখ।

আলোচনা সবার শেষে আগামী ৩ বছর মেয়াদি ঘোষণা করেন সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান। আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু কে সভাপতি ও নাছিম ফারুক খান মিঠু কে সাধারণ সম্পাদক এবং সরফরাজ নেওয়াজ খান অর্পকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী অক্টোবর ২০২৬ মাসের মধ্যে ৯৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, ৭ সদস্য বিশিষ্ট স্ট্যান্ডিং কমিটি, ও ১১ সদস্য বিশিষ্ট লিগ্যাল এইড কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করবেন।

এসময় পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আ ম আখতারুজ্জামান মুকুল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতিবিস্তারিত পড়ুন

  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত