শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ৮দলীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৮দলীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) ব্রহ্মরাজপুর সরদার পাড়া মাঠে ব্রহ্মরাজপুর সরদার পাড়া তারুণ্যের আলো যুব সংঘের আয়োজনে সংগঠনের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি, স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“খেলাধুলা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এ কারণে উন্নত বিশ্বে খেলাধুলার ওপর অনেক গুরুত্বারোপ করা হয়। তাই মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম এবং ব্রহ্মরাজপুর সরদার পাড়া তারুণ্যের আলো যুব সংঘের আয়োজনে ৮দলীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখবে।

খেলাধুলা মানুষের মধ্যে ইতিবাচকভাবে প্রতিযোগিতামূলক চেতনা তৈরিতে নিয়ামকের ভূমিকা পালন করে জানিয়ে তিনি আরো বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ক্রীড়ার উন্নয়নে ব্যাপক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। যে কারণে বহিবিশে^ দেশের ক্রীড়াবিদরা ব্যাপক সুনাম অর্জন করছে। এ বোধ যে মানুষের মধ্যে কাজ করে তারা দেশ ও সমাজকে উন্নত করতে বেশি সক্রিয় থাকে। তাই, খেলাধুলার গুরুত্ব আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে অপরিহার্য। খেলাধুলা শুধুমাত্র স্বাস্থ্যের জন্য উপকারী তা-ই নয়, খেলাধুলার ফলে মানুষের মধ্যে সৃজনশীলতারও বিকাশ ঘটে।”

৮দলীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধনী খেলায় অংশ নেয় ব্রহ্মরাজপুর সরদার পাড়া তারুণ্যের আলো যুব সংঘ বনাম ডাঙ্গী পাড়া যুব সংঘ। এছাড়াও আরো যেসব দল অংশ নিয়েছে- নুনগোলা লাল সবুজ সংঘ বনাম কোমরপুর যুব সংঘ, ফয়জুল্লাহপুর যুব সংঘ বনাম উমরা পাড়া যুব সংঘ, বড় খামার যুব সংঘ বনাম ঘুড্ডেরডাঙ্গা যুব সংঘ।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন- আল-আমিন, নাজমুস সাকিব ও আব্দুর রহমান। খেলার ধারাভাষ্যকার ছিলেন নাজমুস সাকিব ও মুস্তাকিম বিল্লাহ।

এসময় ব্রহ্মরাজপুর সরদার পাড়া তারুণ্যের আলো যুব সংঘের সদস্য, বিভিন্ন ক্লাব প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা