শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অপহরণ মামলার আসামীকে গ্রেপ্তারসহ নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় অপহরণ মামলার প্রধান আসামী শাহরিয়ার হোসেন রাজকে গ্রেপ্তারসহ ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করা করেছে।

শুক্রবার (২৪ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামের মোঃ ফজর আলী।

ভুক্তভোগী মোঃ ফজর আলী সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী গ্রামের আরশাদ মালীর ছেলে। অপরদিকে, অভিযুক্ত শাহরিয়ার হোসেন রাজ (১৯) ফিংড়ী গ্রামের আব্দুর রশিদ ঢালীর ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজর আলী বলেন, গত পাঁচ মাস আগে রাজ নামের ছেলেটি আমার বাড়িতে টাইসের কাজ করতে এসে সুকৌশলে আমার মোবাইল নম্বর নিয়ে যায়। আমার মোবাইল ফোনটি বাড়ীতে থাকার সুবাদে রাজ প্রায় ফোন করে আমার নাবালিকা মেয়েকে উত্যক্ত করে। একই সাথে আপত্তিকর কথা বলে কৌশলে কুপ্রস্তাব দেয়। আমার মেয়ে বখাটে রাজের ফাঁদে পা না দিয়ে বিষয়টি আমাকে জানায়। পরবর্তীতে আমি রাজকে আমার মোবাইলে কল করতে নিষেধ করলে সে আমার উপর চড়াও হয়ে গালিগালাজ করতে থাকে। পরবর্তীতে আমার মেয়ে মাদ্রাসায় যাতায়াতের পথে দলবদ্ধভাবে রাজ উত্যক্তসহ নোংড়া কথার্বাতা বলতে থাকে। বিষয়টি মাদ্রাসার শিক্ষকরা রাজের পরিবারকে জানালে তারা কোন ব্যবস্থা নেয়না। এরই ধারাবাহিকতায় গত ২৫/০৪/২০২৪ রাতে লোকদ্ধারা ডেকে নিয়ে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় রাজ। রাতে মেয়েকে খুঁজার একপর্যায়ে জানতে পারি রাজ জোর করে তুলে নিয়ে গেছে। তাৎক্ষনিকভাবে পরিবারের সকলে রাজের বাড়ীতে পৌঁছালে সেখানে তাদের দেখা যায় না। খোঁজাখুঁজির এক পর্যায় মেয়ের দেখা মেলে রাজের চাচা শহীদ ঢালীর ঘরে। এসময় ঘরে রাজ সহ তার চাচা উপস্থিত ছিলেন। মেয়েকে নিয়ে আসতে চাইলে রাজ ও তার চাচা শহীদ ঢালী আমাদের জোর করে বের করে ঘরে তালা লাগিয়ে দেয়। কোন উপায়ান্ত না পেয়ে আমার ছেলে সরকারি জরুরী সেবা ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগীতা চাইলে পুলিশের টিম এসে আমার মেয়েকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজ ও তার চাচা শহীদ ঢালী পালিয়ে যায়। ঘটনার পরদিন আমি বাদী হয়ে চার জনের নামে সাতক্ষীরা সদর থানায় অপহরণ মামলা দায়ের করি। এ মামলার প্রধান আসামী মাদকাসক্ত ও অপহরণকারী শাহরিয়ার হোসেন রাজ, রাজের বাবা মোঃ আব্দুর রশীদ ঢালী, রাজের আশ্রায়দাতা শহীদ ঢালী ও রাজের মা রাফিজা খাতুন। এ মামলায় আশ্রায়দাতা শহীদ ঢালী বর্তমানে কারাগারে রয়েছে। তাছাড়া অপহরণ মামলার আসামী শাহরিয়ার রাজ পলাতক রয়েছে বলে জানতে পেরেছি। তবে দিনের বেলা মাঝেমধ্য তাকে এলকায় ঘুরাঘুরি করতে দেখা যায়।

এ সময় লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মামলার হওয়ার পর থেকে আমাকে এবং আমার পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। মামলা হওয়ার কয়েকদিন পর রাজ গোপনে এলাকায় অবস্থান নেয়। এ সময় সে আমাদের বাড়ীর চারপাশ দিয়ে ঘুরাঘুরি করে এবং প্রকাশ্যে হুমকি ধামকি দিতে থাকে। তাছাড়া রাজের চাচা খলিল ঢালী আমাকে হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য। মামলা প্রত্যাহার করা না হলে আমাকে সহ পরিবারকে জীবননাশের হুমকি দিচ্ছে তারা। বিষয়টি গণমাধ্যমের বরাত দিয়ে পুলিশ সুপারকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি। তাছাড়া মামলার প্রধান আসামী শাহরিয়ার হোসেন রাজকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জোর দাবি জানাচ্ছি। একই সাথে আমার দায়ের করা মামলাটির চুড়ান্ত রিপোর্ট যাহাতে সত্য ঘটনা অবলম্বনে হয় সে বিষয়ে মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…