বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মাছখোলা সড়কের নির্মাণ কাজ পরিদর্শণ করলেন এমপি রবি

সাতক্ষীরা সদরের মাছখোলা সড়ক নির্মাণ কাজ পরিদর্শণ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনি মাছখোলা ক্লাব মোড়
হতে মাছখোলা বাজার ওয়াপদা পর্যন্ত নির্মাণাধীন রাস্তা পরিদর্শণ করেন। এসময় তিনি পথচারী ও
স্থানীয়দের সাথে কথা বলেন এমপি রবি।
এসময় এমপি রবি বলেন, এই সড়কটি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। পথচারী ও এলাকাবাসী চরম ভোগান্তীতে পড়ে। সেকারণে অনেক উঁচু করে রাস্তাটি নির্মাণ করার জন্য দুই দুইবার এই রাস্তার কাজের টেন্ডার হয়েছে। এই সড়কটি দীর্ঘদিনের দাবী এলাকাবাসীর।
সড়কের নির্মাণ কাজ বন্ধ আছে। খুব তাড়াতাড়ি সড়কের কাজ শুরু হবে। এ সড়কের নির্মাণ কাজে কোন অনিয়ম হবেনা। এসময় এলাকাবাসীর অভিযোগ পেয়ে তিনি রাস্তা ফিতা দিয়ে মেপে দেখেন এবং খোয়া ও বালি পরীক্ষা করেন। সিডিউল অনুযায়ী কাজ বুঝে নেওয়ার কথা বলেন। মাছখোলা ক্লাব মোড় হয়ে মাছখোলা বাজার ভায়া ওয়াপদা পর্যন্ত দেড় কিঃ মিটার রাস্তা ১ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে নির্মাণ করা হচ্ছে। উল্লেখ্য, এই সড়কের নির্মাণ কাজের ওয়ার্কঅর্ডার দেওয়া হয়েছে ১৪/১০/২০১৯ এবং নির্মাণ কাজ শেষ করার তারিখ ১৩/১০/২০২০। আজ অবধি সড়কটির নির্মাণ কাজ শেষ হয়নি।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন