শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা লুটপাট

যশোরের কেশবপুর পল্লীতে জমি সংক্রান্ত বিরোধে হামলা-লুটপাটের ঘটনায় ৩ নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা এসময় নগদ ৫০ হাজার টাকা ও এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে গেছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার সানতলা বিশ্বাস পাড়ায় মৃত মোন্তাজ বিশ্বাসে পুত্র রনি বিশ্বাসের বাড়িতে ৩০ নভেম্বর বেলা ১২ টার দিকে পুরুষ সদস্যদের অনুপোস্থিতিতে প্রতিপক্ষ একই গ্রামের মৃত আব্দুল করিম বিশ্বাসের পুত্র নিজাম বিশ্বাস, তার পুত্র আব্দুর রাজ্জাক বিশ্বাস, তার স্ত্রী সাবিনা বেগম, তার পুত্র সালাম বিশ্বাস-সহ অজ্ঞাতনামা ৩/৪ জন দূর্ধর্ষ ব্যাক্তি লোহার রড, ধারালো ছুরি-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। হামলায় রনি বিশ্বাসের মা রোমিজা বেগম (৪৮), ভাবি রিনা বেগম (২০) ও ফুফু রিজিয়া বেগম (৪০) আহত হয়। হামলাকারীরা এসময় নগদ ৫০ হাজার টাকা ও এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে হত্যার হুমকী প্রদান করে চলে যায়। মারাত্নক আহতাবস্থায় এলাকাবাসি তাদের উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে দেয়। এব্যাপারে রনি বিশ্বাস বাদী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ