বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার যুবনেতা জাহিদ হোসেন বাপ্পী’র আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

এস এম ফারুক হোসেন, সাতক্ষীরা: সদা হাস্যোজ্বল, সদালাপী সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুবলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পীর মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বাদ জুম্মা জেলা পরিষদ মসজিদে জাহিদ হোসেন বাপ্পীর আত্মার মাগফিরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদস্য শওকত হোসেন, জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক আব্দুল্লাহ সরদার।

আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম হিল্লোল, তানভীর হোসেন সুজন, সদস্য বশির আহমেদ, রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ তানভীর হোসেন জুয়েল প্রমূখ।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ভোর ৬ টায় খুলনার সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওইদিন জুম্মা নামাজের পর জেলা পরিষদ জামে মসজিদে তার প্রথম জানাজা ও বিকালে ইন্দিরা গ্রামে আসরের নামাজের পর দ্বিতীয় জানাযা শেষে সন্ধায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জাহিদ হোসেন বাপ্পী ১৯৮৫ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদরের ইন্দিরা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম মুনছুর আলী মোড়ল।

তিনি ২০০২ সালে এসএসসি ও ২০০৪ সালে এইচএসসি পাশ করে খুলনা বিএল কলেজে অনার্সে ভর্তি হন। ২০০৮ সালে তিনি বাংলায় অনার্স ও ২০০৯ সালে মাস্টার্স পাশ করেন। ২০০১ সালে তিনি ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক এবং ২০০৩ সালে তিনি আগরদাঁড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০০৭ সালে তিনি বিএল কলেজের নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ২০০৯ সালে তিনি শহীদ তিতুমীর হল ছাত্রলীগের সভাপতি, ২০১২ সালের ২৫ আগস্ট তিনি বিএল কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হন। এরপর ওই বছরের ১১ ডিসেম্বর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হন।

তিনি ছাত্র রাজনীতি করাকালে বিরোধীদের হাতে একাধিকবার নির্যাতিত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি জেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। জাহিদ হোসেন বাপ্পীর আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ