বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার যোগরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন উদ্বোধন করলেন এমপি রবি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ৪৬নং যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ ও সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এবারের রমজানে জননেত্রী শেখ হাসিনা ১ কোটি অসহায় গরীব মানুষকে ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলা ও বাঙালি জাতিকে খুবই ভালোবাসতেন। সেই বাঙালীই বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে নিশংসভাবে হত্যা করেছে। যারা দেশ ও দেশের পতাকায় বিশ^াস করেনা তরা আজো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। এরাই হবে আগামী দিনের ভবিষ্যত।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস. এম শওকত হোসেন, সদর উপজেলা এলজিইডির সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম, যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিংকমিটির সভাপতি মো. শামসুজ্জামান ও যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলাম ফরহাদ প্রমুখ।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কমসুচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট প্রাক্কলিত মুল্য ১ কোটি ৩০ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা ব্যয়ে আনুভুমিক সম্প্রসারণ ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বাস্তবায়ন করেছে।

নব-নির্মিত আনুভুমিক সম্প্রসারণ চারতলা স্কুল ভবন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আবু মুত্তালিব, নির্মাণ কাজের ঠিকাদার এস এম আবুল বাশার, ফরিদ আহমেদ প্রমুখ।

এসময় দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলাম ফরহাদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ