বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারী) সাতক্ষীরার লাবসা ইউনিয়নের এগারআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদল সহ লাবসা ও বল্লী ইউনিয়নবাসীর আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রেজাউল সরদারের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝে বেঁচে আছেন। তাঁর জানাযায় কোটি কোটি মানুষের অংশগ্রহণ প্রমাণ করে তিনি কত বেশী ভালোবাসে। সব ভালোবাসার প্রতিফলন ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ সকলের ভোট ও ভালোবাসায় আগামীর প্রধানমন্ত্রী হবেন জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল ইসলাম দিদার, যুব নেতা লুৎফুল আলম খোকন, বল্লী বিএনপি’র সভাপতি মো. সেলিম আক্তার মন্টু, লাবসা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী।

এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ সদর উপজেলা ছাত্রদলসহ লাবসা ও বল্লী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ তানভীরুল হোসেন অভি।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক