বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্য গুড়পুকুরের মেলা আয়োজনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার চারশত বছরের ঐতিহ্য বহনকারী ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবীতে সাতক্ষীরায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের নিউমার্কেটের সামনে সাতক্ষীরা জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও সাতক্ষীরাবাসীর আয়োজনে প্রাক্তন মন্ত্রী ডা. আফতাবুজ্জামান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি নুর খান বাবুল, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির কামরুজ্জামান কামু, সহ-সভাপতি গোলাম কুদ্দুস, হোটেল রেস্তোরাঁ ও বস্ত্র ব্যবসায়ী সমিতির জিল্লুর রহমান, বস্ত্র ব্যবসায়ী সমিতির মাসুম বিল্লাহ মিল্টন প্রমুখ।

এছাড়াও ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা বসানোর দাবীতে মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা জেলা সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু, নারী উদ্যোক্তা তামান্না তাসনিম, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, স্বদেশ এনজিও নির্বাহী পরিচালক মাধব দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, ভাজা ও ফুচকা ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেন ও মুনসুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার যতগুলি ঐতিহ্য রয়েছে তার মধ্যে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা অন্যতম। সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য লালন করে চলেছে গুড় পুকুরের মেলা। নার্সারি, ডেকোরেটর, হস্তশিল্প, কুটির শিল্প, চটপটি ফুচকা ও ভাজা মালিক সমিতি ও খেলার অসংখ্য নারী পুরুষ গৃহস্থালী সাজাতে বিভিন্ন পুণ্য ক্রয়ে সারা বছর এই ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলাকে কেন্দ্র করে এই দিনটির অপেক্ষা করে থাকে। সেই মেলাটি আজ বিভিন্ন মুখী ষড়যন্ত্র করে মেলাটি বন্ধ করার পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। বাংলাদেশের বিভিন্ন জেলায় বাণিজ্য মেলা, বইমেলাসহ বিভিন্ন ধরনের মেলা চলছে। কোথাও মেলা বন্ধ নেই। শুধু আমাদের সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থির দোহাই দিয়ে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা বন্ধ করা হয়েছে। প্রশাসন যদি আগামী এক সপ্তাহের মধ্যে মেলা বসানোর বিষয়ে কোন সিদ্ধান্ত নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় গুড় পুকুরের মেলা বসাবো।

মানববন্ধন শেষে সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা আয়োজনের দাবীতে পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। মানববন্ধনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২