শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সাতক্ষীরায় জাদুঘর স্থাপনে জমি অধিগ্রহণ করা হয়েছে’ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘সাতক্ষীরায় জাদুঘর স্থাপনের জন্য ইতোমধ্যে এক একর চার শতক জমি অধিগ্রহণ করা হয়েছে। খুব দ্রুতই জাদুঘর স্থাপনের কাজ শুরু করা হবে। এছাড়া সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অবকাঠামোগত উন্নয়নসহ সাংস্কৃতিক কর্মকান্ড বিস্তারে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’

বুধবার (২১ অক্টোবর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুধী সমাবেশে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বর্তমান অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন, কবি পল্টু বাসার, সংগীত শিল্পী রোজ বাবু, শামীমা পারভীন রত্না, ইন্দ্রজিৎ সাধু প্রমূখ।

সমাবেশে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরায় এক হাজার আসন বিশিষ্ট শিল্পকলা কমপ্লেক্স ভবন নির্মাণের দাবিতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ নিজ বক্তব্যে ‘পলাশী থেকে ধানমন্ডি’র উপর নাটক নির্মাণ করে সারাদেশে প্রচারের অনুরোধ জানান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম যাত্রাসহ গ্রামীণ সংস্কৃতির অনুসঙ্গগুলো টিকিয়ে রাখতে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে মুক্তবুদ্ধির চর্চা, সাংস্কৃতিক কর্মকান্ড সম্প্রসারণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের বিকল্প নেই। এজন্য সাতক্ষীরায় নাট্য উৎসব, আবৃত্তি উৎসব, বই মেলাসহ মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে নানা উদ্যোগ যেমন গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে, তেমনি করোনাকালেও অনলাইনে এটা চলমান আছে। আগামীতেও সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে।’

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ, এবং প্রতিমন্ত্রীর সহধর্মিনী ড. সোহেলা আক্তার এর সাতক্ষীরা জেলায় আগমন উপলক্ষে সাতক্ষীরা সার্কিট হাউজে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক আনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুধীজনরা সাতক্ষীরা জেলার সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রায় সবগুলো প্রস্তাব পূরণ করার আশ্বাস দেন। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ, মুক্তবুদ্ধি এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সাম্প্রদায়িক অপসংস্কৃতি দূর করা সম্ভব হবে।
সুধী সমাবেশ শেষে সাতক্ষীরার শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক উপহার দেন।’

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী