শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় টিসিবি পণ্য বিক্রি হতো কালো বাজারে! ডিলার আটক

সাধারণ মানুষের জন্য সরকার কতৃক ভর্তুকি দেয়া বাজার ছাড়া কম মুল্যের টিসিবি পন্য কৃত্রিম সংকট দেখিয়ে মালামাল কম বিক্রিসহ বিভিন্ন প্রতারণার দায়ে সাতক্ষীরায় টিসিবি ডিলারকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, অনেক দিন থেকেই খবর পাচ্ছিলেন জনগনের কাছে বিক্রির নির্ধারিত পরিমান পেয়াজ, চিনি, তৈলসহ বিভিন্ন মালামাল নিয়ে আসার কথা থাকলেও কম পরিমান মালামাল এনে অর্ধেকের বেশী জনগনকে খালি হাতে ফেরত দিচ্ছিল টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সিরাজুল ইসলাম। সেই খবরের ভিত্তিতে বুধবার ভোরে পুলিশ স্পটে অবস্থান নেয় এবং প্রথমে কী পরিমান মালামাল থাকার কথা সেই তালিকা নেন এবং আছে কী পরিমান তা চেক করে ডিলারের বিশাল প্রতারণা বলে চিহ্নিত করে পুলিশ। বরাদ্দপত্র ও স্পটে নিয়ে আসা পণ্যে বিস্তর ফারাক দেখে পুলিশ ও উপস্থিত ভোক্তারা। তিনি অধিক লাভের আশায় কালোবাজারে পন্যগুলো ছেড়ে দেন। এটি সরাসরি জনগন ও রাষ্ট্রের সাথে প্রতারণা।

রাষ্ট্র ও জনগনের সাথে এই প্রতারণার জন্য এ ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

অতি. পুলিশ সুপার সালাহউদ্দিন আরো জানান, শতশত মানুষের উপস্থিতিতে সিরাজুল ইসলামের ট্রাকে অভিযান চালিয়ে দেখা যায় তার আজকের বিক্রয়ের বরাদ্দকৃত তালিকায় ছিল চিনি ৩০০ কেজি স্পটে দেখা যায় ১৯৪ কেজি, কমপড়ে ১০৬ কেজি। মসুরের ডাল তালিকায় ছিল ৭০০ কেজি স্পটে দেখা যায় ২০২ কেজি, কমপড়ে ৪৯৮ কেজি। সয়াবিন তৈল তালিকায় ছিল ৮০০ লিটার পাওয়া যায় ৭৪০ লিটার, কমপড়ে ৬০ লিটার। পেয়াজ তালিকায় ছিল ৭০০ কেজি পাওয়া যায় ৪১৩ কেজি, কমপড়ে ২৮৭ কেজি। কম থাকা পণ্যগুলো এই প্রতারক ডিলার কালো বাজারের বিক্রি করতো অধিক মুনাফার আশায়।

উপস্থিত ক্রেতাদের মধ্যে মুসলিমা বেগম জানান, অনেকদিন ধরেই সবমালামালেই কম পাচ্ছিল এছাড়া রাতে মশার কামড় খেয়ে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ মালামাল ঠিকমতো পেতো না। প্রতিদিনই অল্প কিছু লোককে মালামাল দিয়েই শেষ বলে জানিয়ে দিতো।

আরেক ভোক্তা রাতুল ইসলাম জানান, সরকার দিচ্ছে কিন্তু এ ধরনের প্রতারকরা অধিক মুনাফার জন্য কালোবাজারে কমমুল্যের পণ্য বিক্রি করে এধরনের প্রতারণা করে চলেছে দীর্ঘদিন। এদের যথাযথ শাস্তি হওয়া উচিত।

অভিযুক্ত ডিলার সিরাজুল ইসলাম জানান, আসার পথে জেলা নাজিরকে কিছু মালামাল দিয়ে আসি, ফলে নির্ধারিত থেকে কম দেখাচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসন কার্যালয়ের নাজির মো. শাহাবুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সিরাজুল ইসলামকে তিনি চেনেন, কিন্তু টিসিবির মালামাল নেয়ার বিষয়টি সম্পুর্ণ মিথ্যা কথা।

পুলিশ জানায়, সাধারণ মানুষ একটু কম দামে পাওয়ার কারণে এই পন্য নেয়ার জন্য রাত থেকে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকে কিন্তু প্রতিদিন মালামাল না পাওয়ার অভিযোগ উঠলে পুলিশ কয়েকদিন নজরদারিতে রেখে বুধবার ভোরে সাতক্ষীরার শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আসা টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামের ট্রাকে অভিযান চালায়। অভিযান চালিয়ে দেখে স্পটে আনা পন্যর সাথে দিনের বরাদ্দপত্রের মধ্যে মিল নেই।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত