বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনি

সাতক্ষীরায় ‘মানবাধিকার সুরক্ষাকারীদের এ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ব্যাচ (৩ দিন ব্যাপী) শেষ হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে দ্বিতীয় ব্যাচের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ও মানবাধিকারকর্মী বেনজির আহমেদ।

দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার, নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফরাজি আহমেদ সাঈদ বুলবুল।

অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক জাহাঙ্গির আলম কবীর, ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক আব্দুস সামাদ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান।

১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ডিসেম্বর শুরু হয়। কর্মশালাটি পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩ দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৯ জন করে (১২দিনে, সর্বমোট ১১৬জন) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।

প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক