মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ২য় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন ২২ জানুয়ারি

সাতক্ষীরায় আগামী ২২ জানুয়ারি শনিবার বিকাল ২.৩০মিনিটে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধনী খেলা। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ৩টি গ্রুপে জেলার মোট ১২টি ক্লাব অংশ নিচ্ছে।
“ক” গ্রুপে অংশ নিচ্ছে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব, গুড়পুকুর আদর্শ সংঘ, রসুলপুর ক্রীড়া সংস্থা ও পূর্বাচল ক্লাব। “খ” গ্রুপে অংশ নিচ্ছে কোমরপুর যুব সংঘ, ইয়াং সুলতানপুর ক্লাব, সেবা সংঘ, কুখরালী স্কাই স্পোর্টস এবং “গ” গ্রুপে অংশ নিচ্ছে ব্রাদাস ইউনিয়ন ক্লাব, পারুলিয়া যুবক সমিতি, ইয়াং স্পোটিং লাবসা ও গফ্ফার স্মৃতি সংসদ।

আগামী ২২ জানুয়ারি শনিবার বিকাল ২.৩০মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধনী খেলায় খেলবে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম গুড়পুকুর আদর্শ সংঘ।

সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। খেলার ফিকচার নিন্মে দেওয়া হলো ঃ ২০২১-২২ এর ২২/০১/২২ তারিখ উদ্বোধনী খেলায় খেলবে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম গুড়পুকুর আদর্শ সংঘ। আগামী ২৩/০১/২০২২ তারিখ রবিবার দুপুর ১টায় খেলবে রসুলপুর ক্রীড়া সংস্থা বনাম পূর্বাচল ক্লাব ও বিকাল ৩টায় মুখো-মুখি হবে কোমরপুর যুব সংঘ বনাম ইয়াং সুলতানপুর ক্লাব, ২৪/০১/২২ তারিখ সোমবার দুপুর ১টায় মুখো-মুখি হবে সেবা সংঘ বনাম কুখরালী স্কাই স্পোর্টস ও বিকাল ৩টায় খেলবে ব্রাদাস ইউনিয়ন ক্লাব বনাম পারুলিয়া যুবক সমিতি, ২৫/০১/২০২২ তারিখ মঙ্গলবার দুপুর ১টায় খেলবে ইয়াং স্পোটিং লাবসা বনাম গফ্ফার স্মৃতি সংসদ ও বিকাল ৩টায় দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম পূর্বাচল ক্লাব, ২৬/০১/২০২২ তারিখ বুধবার দুপুর ১টায় খেলবে গুড়পুকুর আদর্শ সংঘ বনাম রসুলপুর ক্রীড়া সংস্থা ও বিকাল ৩টায় খেলবে কোমরপুর যুব সংঘ বনাম কুখরালী স্কাই স্পোর্টস, ২৭/০১/২০২২ তারিখ বৃহস্পতিবার দুপুর ১টায় খেলবে ইয়াং সুলতানপুর ক্লাব বনাম সেবা সংঘ ও বিকাল ৩টায় খেলবে ব্রাদাস ইউনিয়ন ক্লাব বনাম গফ্ফার স্মৃতি সংসদ, ২৮/০১/২০২২ তারিখ শুক্রবার বিকাল ৩টায় খেলবে পারুলিয়া যুবক সমিতি বনাম ইয়াং স্পোটিং লাবসা, ২৯/০১/২০২২ তারিখ শনিবার দুপুর ১টায় খেলবে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম রসুলপুর ক্রীড়া সংস্থা ও বিকাল ৩টায় খেলবে গুড়পুকুর আদর্শ সংঘ বনাম পূর্বাচল ক্লাব, ৩০/০১/২০২২ তারিখ রবিবার দুপুর ১টায় খেলবে কোমরপুর যুব সংঘ বনাম সেবা সংঘ ও বিকাল ৩টায় খেলবে ইয়াং সুলতানপুর ক্লাব বনাম কুখরালী স্কাই স্পোর্টস, ৩১/০১/২০২২ তারিখ সোমবার দুপুর ১টায় খেলবে ব্রাদাস ইউনিয়ন ক্লাব বনাম ইয়াং স্পোটিং লাবসা ও বিকাল ৩টায় খেলবে পারুলিয়া যুবক সমিতি বনাম গফ্ফার স্মৃতি সংসদ।

উল্লেখ্য যে, খেলা শুরু হওয়ার ১ ঘন্টা আগে দলগুলোকে রিপোর্ট করতে হবে। বিঃ দ্রঃ অনিবার্য কারণ বশত: খেলা বন্ধ হলে পরবর্তীতে অবশিষ্ট খেলা বডিলি শিফট হবে। উভয় গ্রুপের খেলা লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। খেলার অবশিষ্ট ফিকচার পরবর্তীতে জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর