বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস পালন

ক্যান্সার একটি নিরব ঘাতক মরণব্যাধি। দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা বেশিরভাগ নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। পরিসংখ্যান বলছে, বর্তমানে ক্যান্সারে গোটা পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়, তার ৬৫% দেখা যায় গরিব দেশগুলিতেই।

ইউরোপের ধনী দেশগুলি বা আমেরিকায় ক্যান্সারের কারণে মৃত্যু হয় না- তাও নয়। কিন্তু সে সব দেশেও ক্যান্সারে মৃত্যুর পরিমাণ বেশি দেখা যায় নিম্নবিত্ত, মূলবাসী, অভিবাসী, উদ্বাস্তু এবং গ্রামীণ সমাজের মানুষের মধ্যেই।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তহবিল থেকে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে এসব সহায়তা দেওয়া হয়। এছাড়া জেলা পরিষদ ও পৌরসভা থেকেও সহায়তা দেওয়া হয়। কিন্তু এ সহায়তা যথেষ্ট নয়। দরকার ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য অফিসে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ আয়োজিত বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, সাতক্ষীরা একটি উপকূলীয় দুর্যোগপ্রবন অঞ্চল। এ অঞ্চলের অধিকাংশ মানুষ গরীব ও অসহায়। জেলাবরসির স্বপ্নের মেডিকেল কলেজ স্থাপিত হলেও সেখানে নেই অনকোলোজি বিভাগ। ফলে ক্যান্সার পরীক্ষার কোন সুযোগ নেই। এতে করে ক্যান্সার পরীক্ষার জন্য গরীব অসহায় মানুষকে যেতে হয় খুলনা-ঢাকায়। পরীক্ষায় খরচ হয় মোটা অংকের টাকা। এতে নিঃস্ব হয় রোগী ও তার পরিবার। তাই ক্যান্সার প্রতিরোধে তামাক ও তামাক জাতীয় পণ্য বর্জনে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অনকোলোজি বিভাগ চালু করে অন্ততপক্ষে সার্বক্ষণিক একজন ডাক্তার নিয়োগ দেওয়ার দাবি জানান বক্তারা।

বক্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উপস্থাপন করে বলেন, বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। বিশেষ করে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। আশঙ্কাজনক খবর হলো, দ্বিতীয় এ মরণব্যাধিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই হচ্ছে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের নাগরিক। নারীদের স্তন ক্যান্সার ও পুরুষের ফুসফুস ক্যান্সার বর্তমানে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সচেতনতাই পারে আমাদের এসব জটিল রোগ থেকে দূরে রাখতে।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর আয়োজনে দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-Close the Care Gape. ‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি’।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং দৈনিক সকালের ডাক পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও শহীদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, দৈনিক খোলা কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ইব্রাহীম খলিল, দৈনিক সময়ের কাগজের আমিরুজ্জামান বাবু, নিউজ বাংলা টুয়েন্টিফোর ও দৈনিক তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি সৈয়দ রফিকুল ইসলাম শাওন, বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, বিশিষ্ট চিকিৎসক সুদয় কুমার মন্ডল, দৈনিক আজকালের খবরের সিরাজুল ইসলাম, দৈনিক পত্রদূতের ম্যানেজার এসএম রফিকুল ইসলাম, দৈনিক পাঞ্জেরীর সেলিম হোসেন, দ্য এটিটরস্ এর হাবিবুল হাসান, সাংবাদিক আরিফুজ্জামান আপন, হোসেন আলী, রেজাউল ইসলাম, মনিরুজ্জামান সৌখিন, রাকিবুল ইসলাম, আবির হাসান, রতন সরকার প্রমুখ। মাঘের সকালে শ্রাবণ মাসের মতো বৃষ্টিধারার মধ্যে বৈরী আবহাওয়ায় আলোচনা সভায় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন