রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মডেল মসজিদ নির্মাণে ৪৬শতক জমি দান করতে চাইলেন ডা. আবুল কালাম বাবলা

সাতক্ষীরা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালকের সাথে ইসলামীক ফাউন্ডেশন সংশ্লিষ্ট নাগরিক সেবা নিয়ে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় উপ-পরিচালকের কার্যালয়ে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় ইসলামীক ফাউন্ডেশন সংশ্লিষ্ট জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি কর্তৃক উত্থাপিত নাগরিক সেবার সুবিধা ও অসুবিধা নিয়ে বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশন
সাতক্ষীরা’র উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা ও উপজেলা মডেল মসজিদ নির্মাণ সম্পর্কে ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, সাতক্ষীরা জেলা মডেল মসজিদ নির্মাণের জন্য আজো জায়গা নির্ধারণ করা সম্ভব হয়নি।

সরকারের নির্দেশনা অনুযায়ী খাস জমিতে অথবা দানের জমিতে মডেল মসজিদ নির্মাণ করতে হবে। এজন্য আমরা খাস জমি খুজছি। সাতক্ষীরা সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ দ্রুত শুরু হবে।

এছাড়া দেবহাটা উপজেলার মডেল মসজিদ নির্মাণ কাজ ঠিকাদারের অনিয়ম-দুর্নীতির কারণে নির্মাণ কাজ
বন্ধ আছে এবং আশাশুনি উপজেলা মডেল মসজিদ নির্মাণ করতে নদী থেকে বালি তুলতে না দেওয়ার কারণে নির্মাণ কাজ বন্ধ আছে।

আশাশুনি ও দেবহাটা উপজেলা এবং জেলার মডেল মসজিদ নির্মাণের ব্যাপারে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ইসলামীক ফাউন্ডেশনের উপরিচালক। এছাড়াও ইসলামীক
ফাউন্ডেশন কর্তৃক মসজিদে পাঠাগার খোলা, ইসলামি সংস্কৃতি প্রতিযোগিতা, হাজি প্রশিক্ষণ, বই বিক্রয় কেন্দ্র, মসজিদে গণশিক্ষা প্রকল্প, লাইব্রেরী, যাকাত বিতরণ, ঈমামদের বিনা লাভে ঋণ দেওয়া, ঈমাম বাছাই, ইসলামী মিশন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।’

মতবিনিময় সভায় জেলার মডেল মসজিদ নির্মাণ করতে জমির সমস্যার কথা শুনে ইসলামীক ফাউন্ডেশনের
উপপরিচালকের কথার প্রেক্ষিতে তাৎক্ষণিক আল্লাহর ঘর মসজিদ নির্মাণে মহান আল্লাহর রাস্তায় ৪৬শতক জমি দান করার ঘোষণা দেন সাতক্ষীরা জেলা নাগরিক
অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

তিনি শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার
এন্ড রিসোর্টের পাশে বাইপাস সড়কের নিকটে তার ৪৬শতক জমি সাতক্ষীরা জেলা মডেল মসজিদ নির্মাণে দেবেন বলে জানিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন,
সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, কোষাধ্যক্ষ ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দীকি, মো. আশরাফ উদ্দিন, ডা. মো. আমিরুল ইসলাম মুকুল, আবুল কালাম, নাসির উদ্দিন সুলতান, খুরশীদ জাহান শীলা প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক নবগঠিত কমিটিবিস্তারিত পড়ুন

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন