সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাহায্যের জন্য পিতার আকুতি

সাতক্ষীরায় মামীর পরকীয়ালিলা দেখে ফেলায় নিষ্ঠুরতার শিকার শিশু বাঁচতে চায়

আপন মামীর পরকীয়া দেখে ফেলায় অমানবিক নির্যাতনের শিকার আলীফ ফারহান পৃথিবীর আলো দেখতে চায়। হৃদয়বিদারক ও নির্মমতার শিকার সাড়ে ৬ বছর বয়সী শিশু আলীফ ফারহান আপন মামির নিষ্ঠুরতার শিকার হয়ে সারাজীবনের জন্য অন্ধ হয়ে যেতে বসেছে।

গত মার্চ মাসে সাতক্ষীরার এল্লারচরে আপন মামির সাথে দেবরের পরকীয়া প্রেমলিলা দেখে ফেলায় প্রেমিক যুগল খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলে ফেলার চেষ্টা করে শিশু আলীফ ফারহানের। একই সাথে তার জিহবা ও ঠোঁট কেটে দেয় তারা। তখন শিশুটিকে মৃত ভেবে নদীর ধরে ফেলে রেখে যায়। পরে এলাকার লোকজন দেখে শিশুটিকে উদ্ধার করে।

শিশু ফারহানের মাত্র তিন বছর বয়সেই মা মারা যায়। এরপর থেকে সে তার মামা ও মামীর কাছেই থাকতো। শিশুটির পিতা মহিউদ্দিন তপু একজন ড্রাইভার। সে কলারোয়া পৌরসভাধীন গদখালী গ্রামের নজরুল ইসলামের ছেলে। ঘটনার সময় সে ঢাকাতে ছিলো।

আল্লাহর অশেষ রহমতে প্রাণে বাঁচা চোখ হারানো আলীফ ফারহানের পিতা মহিউদ্দীন তপু জানান, ‘পুত্রকে সাধ্যমত ঢাকাতে চিকিংসা করানোর পর ডাক্তার বলে দিয়েছে যে, একটি চোখে সে আর কখনোই দেখতে পারবে না। অপর চোখের অবস্থাও খুব ভালো না। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।’

তিনি আরো বলেন, ‘এখন সন্তানের চিকিৎসার জন্য চাকরি হারিয়ে সর্বশান্ত হয়ে বোবা কান্না নিয়ে দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরছি।’

অসহায় এই পিতা তার শিশু সন্তানের জন্য সমাজের বিত্তবান ও মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছেন।
প্রয়োজনে বিকাশ নং-০১৯১৮-৭১৬৮৮৩ (পিতা তপুর নাম্বার)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল